pages

pages for foreigner

স্বাস্থ্য ও সৌন্দর্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য ও সৌন্দর্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

গালের মাংস শুকিয়ে যাওয়া বা চেপে যাবার কারণ, ও চিকিৎসা।

এর মূল কারণ হতে পারে, আপনি কথা কম বলেন, বা অধিকাংশ সময় বাস্তবতা নিয়ে চিন্তিত থাকেন।


তবে এটা শুনেই কথা বলা বাড়িয়ে দেয়ার আগে, আপনাকে মনে রাখতে হবে, অপ্রয়োজনে কথা বলাও কিন্তু একটি বদভ্যাস। আপনি যদি, সবসময় বুঝার পর চিন্তা করে কথা বলেন, তবে এটা কিন্তু একটি ভালো গুণ। সৃষ্টিকর্তা আমাদের কথা বলার জন্য কোনও চার্জ নেন না। সুতরাং সে সুযোগে এর অপব্যাবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

কি করতে পারেনঃ 

১। গালের মাংস চেপে যাবার কারণ, সেখানকার মাংসপেশি শুকিয়ে যাওয়া। শরীরের প্রতিটি মাংস পেশি এমনকি মস্তিষ্ক পরিশ্রমের বা যথেষ্ট ব্যাবহারের অভাবে সংকীর্ণ হতে থাকে। হ্যাঁ, গালের মাংস পেশিও যথেষ্ট পরিশ্রমের বা ব্যাবহারের অভাবে সংকুচিত হয়ে যায়। যেকোনো মাংসপেশি যতক্ষণ ব্যবহার করা হবে তত উন্নত বা ভালো থাকবে। তবে এর আগে অপুষ্টি থাকলে, তা সাড়াতে হবে।

২। আপনি হয়তো খুব একটা হাসেন না। এর কারণ হতে পারে হাঁসি-তামাশা, বা এধরণের কোনও পরিবেশ আপনার পছন্দ নয়। এগুলো আপনার কাছে নিরর্থক। আমি বলবো, যদি আপনি এধরণের একজন মানুষ হন, তবে এটা আপনার অনেক ভালো একটি গুণ। তবে, অন্য সবার মতো হাঁসি তামাশায় গা ভাসিয়ে দেয়ার চেয়ে মাঝে মাঝে একটু খুশির সাথে হাঁসতেও পারেন। কাওকে সে হাসির শব্দ শোনাতে হবে না। হাঁসির সময় গালের মাংসপেশির সংকোচনের মাধ্যমে সবচেয়ে ভালো ব্যায়াম হয়।

রবিবার, ৯ আগস্ট, ২০২০

নতুন-পুরাতন, সুপ্ত আমাশয় (ডিসেন্ট্রি ) নিরাময়

নতুন-পুরাতন, সুপ্ত আমাশয় (ডিসেন্ট্রি ) নিরাময়ের উপায় / চিকিৎসা Dysentery treatment:



আমাশয় এমন একটি রোগ যাতে আক্রান্ত হলে, রোগী কোনও ধরণের আমিষ জাতীও খাবার যা খেলে শরীর গঠন হয়, তা হজম করতে পারেন না। তাই, আপনার স্বাস্থ্য যেমন ই হোক না কেনও, যদি দীর্ঘদিন যাবত এ রোগে আক্রান্ত থাকেন, তবে স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে।

তবে ভয় পাবেন না। আমি প্রথমে এ রোগের কিছু সম্ভাব্য কারণের উল্লেখ করছি, আপনি যদি এগুলো না ছাড়তে পারেন, তবে ওষুধ সেবন করেও কোনও উন্নতি হবে না। 


অতিরিক্ত স্নেহ পদার্থ আহার Excess fat intake: 
অনেকের ক্ষেত্রে আমাশয়ের কারণ হতে পারে, দীর্ঘদিন যাবত তেল বা চর্বি জাতীও খাবার খাওয়া। অনেকের ধারণা, বেশি তেল বা চর্বি জাতীও খাবার খেলে দ্রুত ভালো স্বাস্থ্য পাওয়া যায়। কিন্তু অতিরক্ত কোনও কিছুই ভালো নয়। এই অতিরিক্ত তেল চর্বি লিভারে ও পরিপাকতন্ত্রে জমে গিয়ে হজম শক্তি নষ্ট করে দেয়।
তাই, আপনি যদি এ রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবে চেষ্টা করবেন তেল একেবারেই এড়িয়ে চলতে।

খোলা যে কোনও খাবার Any food that is open: 

ঘরে বা বাহিরে যেখান থেকেই খাবার খান না কেনও, খেয়াল রাখবেন খাবারে যেন বেশিক্ষণ হাওয়া-বাতাস বা হাতের স্পর্শ না লাগে।

এক বেলার খাবার অন্য বেলায় খাওয়া Eat one meal at another time: 

যেকোনো খাবার ( টক-মিষ্টি যা-ই হোক ) স্বাভাবিক অবস্থায় অর্থাৎ বিসুদ্ধ অবস্থায়  শুকনো থাকে। আর একে কিছুক্ষণ খোলা রেখে দিলে এর ওপরটা আঠালো, আদ্র ও স্যাঁতসেঁতে হয়ে যায়।
এ ধরণের খাবার খেলেও কিন্তু আমাশয় হতে পারে। কারণ খোলা রাখার কারণে এর ওপর বাতাসের জীবাণুর আক্রমণ হয়েছে। খাবারের কিন্তু কোনও দোষ ছিলও না, একে ঢেকে রাখলেই হতো।

আপনার হজম শক্তি ভালো থাকলে,  এরকম খাবার ভুলে একটু খেয়ে ফেললে সমস্যা নাও হতে পারে। কিন্তু, নিয়মিত খেলে সমস্যা হতে পারে।

রাতের অতিরিক্ত দুশ্চিন্তা Extra anxiety at night:

আপনি যদি মানসিক চাপের পরিস্থিতিতে থাকেন, তবে এটি আপনার ঘুমে ব্যঘাত সৃষ্টি করেবে। আর নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভাবে হজমসক্তি ও খিদের ভাব অর্থাৎ খাবারের রুচি কমতে থাকবে।

শনিবার, ৮ আগস্ট, ২০২০

৬টি কাজে অনিদ্রা বা হালকা ঘুমের সমস্যা সমাধান। insomnia sleeplessness treatment,relief,cure

অনিদ্রা বা হালকা ঘুমের সমস্যা সমাধান। insomnia sleeplessness treatment/relief/cure:


দেহের নিজস্ব কার্যকলাপের সাথে সামঞ্জস্য রাখুনঃ 

রাতে ৮ টা থেকে ৯ টার মধ্যে খাওয়া শেষ করে,  অবশ্যই রাত ১০টা থেকে ১১ টার মধ্যে শুয়ে পড়ার অভ্যাস করুন।
যত দেরি করে শুতে যাবেন, সেই সময়টাই ঘুমের জন্য দেহে নির্দিষ্ট হয়ে যাবে। ফলে কোনও একদিন তাড়াতাড়ি শুয়ে পরলেও সেই সময়ের আগে ঘুম আসবে না।

পর্যাপ্ত পানি পান করুনঃ

খাওয়া শেষ করে পর্যাপ্ত পানি পান করুন, এতে মাথা ঠাণ্ডা হবে, আর দ্রুত ঘুম চলে আসবে।


স্ক্রিন যুক্ত ডিভাইস থেকে দূরে থাকুনঃ 

চোখে আলো পরলে এর রেশ অনেকক্ষণ থেকে যায়। এতে মস্তিষ্ক থেকে প্রাকৃতিক ভাবে নিঃসৃত ঘুমের হরমোন নিঃসরণে বিঘ্ন ঘটে। এটি অনিদ্রার অনেক বড় একটি কারণ।

তাই ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, ইত্যাদি ডিভাইস থেকে দূরে থাকুন।

কোনও কিছু শোনা থেকে বিরত থাকুনঃ 

দ্রুত ঘুমাতে চাইলে, মাথা গরম হয় এমন কাজ যেমন, হেডফোন বা ইয়ারফোন দিয়ে গান, রেডিও ইত্যাদি শোনা, বা মোবাইলে কথা বলা ও শোনা থেকে বিরত থাকতে হবে।


চোখে আলো প্রবেশে বাঁধা দিনঃ 




ঘুমের সময় যেন আপনার শয়ন কক্ষে এবং চোখে আলো আসতে না পারে। কখনও ঘুটঘুটে অন্ধকারের টিনের ঘরে ঘুমানোর সুযোগ হয়েছে? ঘুমের অভিজ্ঞতাটা কেমন ছিলও?

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

৫ টি কাজ পরিহার করে কোঁকড়া চুলকে Curly hair সোজা Straight / Silky/ plain করুন কোনও কিছু ছাড়া।

সুন্দর চুলের জন্য ৫ টি কাজ পরিহার করে কোঁকড়া চুলকে সোজা ( Silky/ Straight/ plain ) করুনঃ 

চুলের সৌন্দর্য নিয়ে ভাবেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নারী পুরুষ উভয়ের জন্যই এটি সৌন্দর্যের অন্যতম একটি মাপকাঠি।

আজকের লেখাটি তাদের জন্য যারা তাদের নাছোড় চুল নিয়ে হীনমন্যতা বা বিড়ম্বনায় রয়েছেন।



আমি এখানে বিশেষ কোনও কিছু ব্যাবহারের কথা বলবো না। বরং, এমন কিছু সতর্কতা মূলক অভ্যাস মেনে চলার কথা বলবো, যেগুলো আপনি সহজেই অনুসরণ করতে পারবেন। আর আপনার চুল ফিরে পাবে হারানো আবেদন⌣ আর হয়ে উঠবে আগের চেয়ে অনেক বেশি সুন্দর।

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।


আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন। 
আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক। 

আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট ফোন অথবা পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে এই আর্টিকেলটি পড়ছেন। 

তাহলে, এটা বুঝা আপনার জন্য সহজ যে, আপনার মন এবং মস্তিষ্ক একটি ডিভাইস এর সফটওয়্যার ও প্রসেসর এর মতো কাজ করে। 

মন ও মস্তিষ্ককে যখন সমন্বিত ভাবে সহ্য ও সক্ষমতার বাইরে অস্বাভাবিক কাজ করে যেতে হয়, তখন নতুন একটি বিষয়ের জন্ম হয়। যাকে আমরা "বিরক্তি" বলে থাকি। 

রবিবার, ২১ জুন, ২০২০

আপনি কেন অসুস্থ হন জানেন কি? কোনও কিছুতে নয়, ৩টি কাজে সুস্থ হন আপন শক্তিতে।

আসসালামু আলাইকুম,

আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকাটা খুবই জরুরী। কে ই বা চায় অসুস্থ হতে বলুন? সুস্থতা যেমন একটি নেয়ামত, তেমনি অসুস্থতাও একটি নেয়ামত, আর আপনার জন্য একটি সুযোগ ও হুঁশিয়ারি।

অসুস্থতাকেও নেয়ামত বলার কারণ হোলও, এই পৃথিবীতে সবকিছুই সীমিত তাই সুস্থ থাকার যে প্রাকৃতিক শক্তি আপনার মধ্যে আছে তাও কিন্তু অসীম নয়, একদিন এই শক্তি আর আগের মতো থাকবে না।
তবে আশাহত হবেন না। কারণ অসুস্থতার মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন কারণে অসুস্থতা অনুভূত হয়, আর কিভাবে চেষ্টা করা যায় সুস্থ থাকার। যাতে আগের মতো সুস্থ-স্বাভাবিক ভাবে জীবনযাপন করা যায় আর নিজের করা ভূলের কারণে পুণরায় অসুস্থ না হন। 
পরিপাটি আর সুন্দর থাকার চেয়ে অধিক জরুরী হোলও সুস্থ থাকা, একজন অসুস্থ বেক্তিই তা ভালো বুঝতে পারেন।

তাই আজকে আমি আপনাকে কতগুলো সাধারণ বিষয় মেনে চলার কথা বলতে যাচ্ছি,





যেগুলো মনে রাখলে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারবেন ইনশা আল্লাহ্‌ , অথবা সুস্থ থাকলে সচেতন থাকতে পারবেন যাতে ভবিষ্যতে অসুস্থ হয়ে না যান। 

প্রথমত,
 খাওয়ার ব্যাপারে সচেতনতা ঃ

১। সুস্থ থাকতে হলে, যে খাবার গুলো খেলে আপনার কম বেশি সমস্যা হয় আর যেরকম সমস্যা হয়, তার একটি     তালিকা তৈরি করুন। 
 মনে রাখবেন, খাবার যদি বিসুদ্ধ হয় অর্থাৎ, এতে কোনও রাসায়নিক যুক্ত না থাকে, তবে সমস্যা কিন্তু খাবারের নয়, আপনার। 

২। অনেকের ক্ষেত্রে ঐ খাবার গুলো কিছুদিনের জন্য ( সুস্থ না হওয়া পর্যন্ত ) এড়িয়ে চললেই হয়। আবার অনেকের ক্ষেত্রে ঐ একই খাবার একটু অন্যভাবে প্রক্রিয়াজাত করে খেলেই আর কোনও সমস্যা হয় না। কি বিশ্বাস হচ্ছে না? এ সম্পর্কে পরবর্তী আর্টিকেল এ বিষয় ভিত্তিক আলোচনা করবো ইনশা-আল্লাহ্‌।

Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts