আপনার জীবন চলচিত্রের দৃশ্যপট / Review your birth-death movie scene:
বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। তবুও মানুষের মাঝে জীবনযাপনের জন্য আমারা অনেক কিছুরই প্রয়োজন বোধ করি।
অবৈধ উপায়ে সম্পদের সম্ভার বানান, অথবা, অজস্র কষ্টের বিনিময়ে সামান্য কিছু বিনিময় পান।
কোনও ক্ষেত্রেই অর্জিত সম্পদ ভোগ করে যাবার নিশ্চয়তা আপনার নেই।
এটাই আপনার জীবন চলচিত্রের বাস্তব দৃশ্যপট।
কেনও? যা অর্জন করার জন্য এতো সময় দিলেন, তা ভোগ করার জন্য অথবা বণ্টন করার জন্য প্রয়োজনীয় সময় আপনার নেই কেনও?
সময় কি আপনার না?
আপনাকে তাহলে কেনও পাঠানো হয়েছে এখানে? আপনার সময়সীমা কার নিয়ন্ত্রণে?
সৃষ্টিকর্তা মানুষ ও জীন কে কেনও সৃষ্টি করেছেন তার কারণও জানিয়েছেন। তিনি এভাবে বলেছেনঃ
" আমি জীন আর মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার অনুগত ( নির্দেশ মানার ) থাকার জন্য।"
কুরআনের এই আয়াতের অনুবাদে আমরা দেখি উপরের অনুগত থাকার পরিবর্তে অনুবাদকেরা 'ইবাদত' শব্দটি ব্যাবহার করেছেন।
আলেমদের মুখে যখন আমরা এই আয়াতের মুখস্ত করা অনুবাদ শুনি, তখন কেমন যেন একটা অহংকারের ভাবমূর্তি আমাদের অন্তরে জেগে ওঠে। সেটা আপনি প্রকাশ্যে স্বীকার করতে চান আর না চান। কেননা, তখন মনের ভেতরের শয়তান যুক্তি দেয়, সবসময় শুধুমাত্র সৃষ্টিকর্তার আদেশ মেনে চলবো, আমার নিজের কি কোনও কাজ নেই?

