হীনমন্যতার পরিবর্তে মানসিক ভাবে শক্তিশালী হন Overcome low self esteem:
অনলাইনে বিভিন্ন সামাজিক সেবামূলক সাইট গুলোতে প্রায়ই অনেকে অজ্ঞাত নামে ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ খুঁজে বেড়ান।
প্রতিটি মানুষের কাছে তার নিজের জীবনটা অনেক বেশি মূল্যবান। তাই তাদের বেক্তিগত সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে হয়।
যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে আপনি ভুলে যান আর মেনেই নেন যে, এ পৃথিবীতে আপনি একাই এইরুপ কষ্টদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
তবে বাস্তবতা হোলও, এক এক জন মানুষের জীবন সংগ্রাম একেক রকম হয়। কারো পরিস্থিতির সাথে অন্য কারো পরিস্থিতি তুলনা করে বিচার করা যাবে না।
যেহেতু আপনার সমস্যাটি ব্যক্তিগত আর আপনি আপনার পরিচিত কাছের কোনও মানুষের সাথে এ ব্যাপারে কথা বলতে লজ্জাবোধ করছেন। তাই, একটি উপায় রয়েছে, যেটা আপনাকে আপনার কষ্ট ভুলিয়ে দিতে পারে।
আপনার সমর্থক হন আপনি নিজেইঃ
আপনি হীনমন্যতা বা মানসিক অসান্তি এই পরিস্থিতে নিজেকে ২ টি স্বত্বায় বিভক্ত করে ফেলুন। অর্থাৎ, আপনি নিজেকেই আপনার কথা গুলো বলুন!
কিভাবে?
আপনি একটি বেক্তিগত ডায়রি ব্যবহার করুন। সেখানে আপনি আপনার সমস্ত অভিযোগ গুলো লিপিবদ্ধ করবেন। এই অভ্যাস আপনার কষ্ট অনেকখানি কমিয়ে দিবে। কারণ আপনার মন একজন সাপোর্ট দানকারী বন্ধু চাচ্ছে, আর সেটা আপনি নিজেই!
মজার বিষয় হোলও, আপনার লিখা গুলো যদি আপনি কিছুদিন পর পড়েন, তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেকেই অতিরঞ্জক বা কিঞ্চিৎ অপরাধী বলে মনে হতে পারে।
ক্ষমা করুন আর অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুনঃ
কারো অনৈতিক বা অসদাচারনে মানসিক কষ্টে থাকলে, তাকে ক্ষমা করুন।
যদিও এটা সহজ নয়, তবুও এতে আপনারই উপকার হবে।
কারণ, হয়তো আপনাকে কষ্ট দিয়ে তার মনে সামান্যতম অনুশোচনা নাও থাকতে পারে, অথচ আপনার সাথে অন্যায় হওয়ার পর ঘৃণা আর রাগ ধরে রেখে আপনিই কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছেন। আপনাকে তার সেই যন্ত্রণাদায়ক ঘটনা নিয়ে পরে থাকতে হবে না। আপনার জীবনে সামনে আরও অনেক সুন্দর দিছু উপহার রয়েছে। আপনি এর উপযুক্ত।