pages

pages for foreigner

জানা-অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জানা-অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

গালের মাংস শুকিয়ে যাওয়া বা চেপে যাবার কারণ, ও চিকিৎসা।

এর মূল কারণ হতে পারে, আপনি কথা কম বলেন, বা অধিকাংশ সময় বাস্তবতা নিয়ে চিন্তিত থাকেন।


তবে এটা শুনেই কথা বলা বাড়িয়ে দেয়ার আগে, আপনাকে মনে রাখতে হবে, অপ্রয়োজনে কথা বলাও কিন্তু একটি বদভ্যাস। আপনি যদি, সবসময় বুঝার পর চিন্তা করে কথা বলেন, তবে এটা কিন্তু একটি ভালো গুণ। সৃষ্টিকর্তা আমাদের কথা বলার জন্য কোনও চার্জ নেন না। সুতরাং সে সুযোগে এর অপব্যাবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

কি করতে পারেনঃ 

১। গালের মাংস চেপে যাবার কারণ, সেখানকার মাংসপেশি শুকিয়ে যাওয়া। শরীরের প্রতিটি মাংস পেশি এমনকি মস্তিষ্ক পরিশ্রমের বা যথেষ্ট ব্যাবহারের অভাবে সংকীর্ণ হতে থাকে। হ্যাঁ, গালের মাংস পেশিও যথেষ্ট পরিশ্রমের বা ব্যাবহারের অভাবে সংকুচিত হয়ে যায়। যেকোনো মাংসপেশি যতক্ষণ ব্যবহার করা হবে তত উন্নত বা ভালো থাকবে। তবে এর আগে অপুষ্টি থাকলে, তা সাড়াতে হবে।

২। আপনি হয়তো খুব একটা হাসেন না। এর কারণ হতে পারে হাঁসি-তামাশা, বা এধরণের কোনও পরিবেশ আপনার পছন্দ নয়। এগুলো আপনার কাছে নিরর্থক। আমি বলবো, যদি আপনি এধরণের একজন মানুষ হন, তবে এটা আপনার অনেক ভালো একটি গুণ। তবে, অন্য সবার মতো হাঁসি তামাশায় গা ভাসিয়ে দেয়ার চেয়ে মাঝে মাঝে একটু খুশির সাথে হাঁসতেও পারেন। কাওকে সে হাসির শব্দ শোনাতে হবে না। হাঁসির সময় গালের মাংসপেশির সংকোচনের মাধ্যমে সবচেয়ে ভালো ব্যায়াম হয়।

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

মনের অতিরিক্ত চিন্তা নির্মূলের অব্যর্থ উপায়।

মনে অনবরত অতিরিক্ত চিন্তার উদয় হয়? অধিকাংশ ক্ষেত্রেই এগুলোকে অপ্রয়োজনীয় বলে মনে হয়?

মন বা চিন্তা শক্তিকে যত বেশি ব্যাবহার করবেন, তা তত বেশি অস্থির বা চঞ্চল হতে থাকবে। আপনি আজকে যদি নিজের মধ্যে এই সমস্যা অনুভব করেন, তবে মনে রাখবেন এর শুরু কিন্তু হয়েছিলো কম করে হলেও এক সপ্তাহ আগে।

যখন আপনি কোনও একটা বিষয়ে বেশি চিন্তা করতেন, হতে পারে সেটা প্রয়োজনীয়। তখন সেই বিষয়ে আপনার মধ্যে আরও আগ্রহ জন্মাতে থাকে আর ধীরে ধীরে এটাই আপনার অভ্যাসে পরিণত হয়।
তখন দিবানিশি অক্লান্ত ভাবে মনে সেই ধরণের চিন্তা গুলো চলতে থাকে। এমনকি ঘুমাতে গেলেও ঘুম আসার পরিবর্তে সেই চিন্তা গুলো একটার পর একটা চলতে থাকে। একসময় এটাকে আর সহজে থামাতে পারেন না। তখনি আপনার কাছে এটাকে সমস্যা বলে মনে হয়। আর সমাধানের পথ খুঁজতে থাকেন। এমন কি ঘুমের ঔষধও সেবন করেন।

এক্ষেত্রে যে বিষয় টা আপনাকে বুঝতে হবে, তা হোলও, এটা কিন্তু আপনার কোনও শারীরিক বা মানসিক রোগ নয়। তবে মানসিক পরিস্থিতি সে সময় একটু অস্বাভাবিক হয়ে যায়।
এটা বুঝার জন্য আপনাকে মনরোগ বিশেষজ্ঞ হতে হবে না। একটু খেয়াল করতে পারলেই হবে।

সমাধানঃ

কোনও ধরণের ঔষধ, মেডিটেশন, শারীরিক পরিশ্রম বা নেশার আশ্রয় নিতে হবে না।
যা প্রয়োজন, তা হোলও একটু সময়।

আজকে সচেতন হয়ে গেলেই যে সাথে সাথে স্বাভাবিক হয়ে যাবেন এরকম ভাববেন না। সমস্যা টা যেমন একদিনেই তৈরি হয় নি, তেমনি একদিনেই এটা স্বাভাবিক হয়ে যাবার আশা করবেন না। আপনি দীর্ঘ কয়েক দিন যে অভ্যাস করে ফেলেছেন, তার রেস কিন্তু মনের মধ্যে রয়ে গেছে। এই রেস না কাটা পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। অযথা ঔষধ সেবন করে পার্শ্বপ্রতিক্রিয়ায় জড়াতে চাইলে ভিন্ন কথা।

মানসিক চাপ কমাতে থাকুন। অর্থাৎ, যদি মনে করেন সেই বিষয়ে অতিরিক্ত চিন্তা আপনার ক্ষতির কারণ হচ্ছে, তবে সেই বিষয়ের উপর থেকে আগ্রহ কমিয়ে আনুন। ধৈর্যের সাথে নিজেকে স্বাভাবিক হওয়ার যথেষ্ট সময় দিন। বিশ্বাস করুন, স্বাভাবিক হয়ে যাবেন।
অসাধারণ কিছু জানতে ঘুরে আসুনঃ ৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

৬টি কাজে অনিদ্রা বা হালকা ঘুমের সমস্যা সমাধান

আপনি কেন অসুস্থ হন জানেন কি? কোনও কিছুতে নয়, ৩টি কাজে সুস্থ হন আপন শক্তিতে।

আজেবাজে সাইট থেকে নোটিফিকেশন আসছে? কিভাবে বন্ধ করবেন.........।

আপনি অনলাইনে থাকা অবস্থায় অথবা ওয়াইফাই চালু অবস্থায় কি বারবার আজেবাজে সাইট থেকে নটিফিকেশন আসে?
এটা একেবারে বন্ধ হয়ে যাবে।

মনে রাখবেন, আপনি যখন অনলাইনে ব্রাউজিং করেন, তখন আপনি যে সমস্ত সাইটে প্রবেশ করেন, অবশ্যই সেই সমস্ত সাইটে প্রবেশের পর একটি পপ আপ মেসেজ আসে। যেখানে, পরবর্তীতে ঐ সাইট থেকে আপনার কাছে নতুন আপডেট মেসেজ পৌঁছানোর অনুমতি চাওয়া হয়। আপনি অথবা যে কেউ ই আপনার ইমেইল আইডি অথবা ডিভাইসটি ব্যাবহার করে যদি সেই সময় যেনে অথবা না বুঝে সেই সাইটের নোটিফিকেশন অ্যালাউ করে থাকেন, তবে অবশ্যই সেই সাইট থেকে নিয়মিত আপডেট পাবেন।

এখন যদি এরকম কিছু হয়ে থাকে, তবে আপনাকে সেই সাইটের নোটিফিকেশন বন্ধ করতে হবে। এজন্য, আপনাকে সার্চ ইঞ্জিনের সেটিং অপশনে যেতে হবে। এটা আপনার ব্রাউজারের স্ক্রিন এর একেবারে উপরে ডান দিকে উল্লম্ব তিনটি ডট দেয়া অপশনে পাবেন।
সেটিং অপশনে যেয়ে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনের সাইট সেটিংস এ ক্লিক করুন। সেখানে রিসেন্ট একটিভিটি তে সমস্ত সাইট এর লিস্ট দেখা যাবে, নোটিফিকেশন এর অবস্থা সহ। এখান থেকে খেয়াল করুন কোন সাইটের নোটিফিকেশন অ্যালাউ অথবা ব্লক করা আছে।

যে সাইটের নোটিফিকেশন ব্লক করতে চান, তার ডান দিকের অ্যারো বাটন অথবা সাইটের উপরে ক্লিক করে, পারমিশন এর অবস্থা খেয়াল করুন। সেখান থেকে নোটিফিকেশন ( ঘণ্টা যুক্ত ) অ্যালাউ করা থাকলে ব্লক করে দিতে পারেন। এখন আর ঐ সাইট থেকে কোনও নোটিফিকেশন আসবে না।

আপনি যদি ইউটিউবে অথবা অন্য কোনও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের কোনও পেজ, গ্রুপ, পোস্ট, অথবা ভিডিও তে লাইক অথবা সাবস্ক্রাইব করে থাকেন, তবে সে ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।

সোমবার, ১০ আগস্ট, ২০২০

আপনিও পারেন অনলাইনে আয় করতে, ধৈর্য আছে তো? You can also make money online, do you have the patience?

অনলাইনে কাজ করে আয় করুন, শুধু ধৈর্য আর অদম্য চেষ্টার মাধ্যমে Online earning knowledge:  


বর্তমান পরিস্থিতিতে জীবন সংগ্রামে টিকে থাকাটা কারো কারো জন্য এক জীর্ণ ছোট পতঙ্গের মতো, যা কিনা ভেসে যাচ্ছে, স্রোতের টানে, নদীর মোহনায়। অথচ, বেঁচে থাকার শেষ চেষ্টায় হাত পা ছুঁড়ে খুঁজে বেরাচ্ছে কোনও অবলম্বনকে।



বাস্তবিকই অনেক বড় বড় গাছও উপড়ে গেছে। টিকে আছে শুধু জলে বাসকারী আর উভচর প্রাণী রুপী কিছু উদ্যোক্তা।

হয়তো আপনার পুরনো কোনও স্বপ্ন ছিলও, যাকে হারিয়ে ফেলেছেন। এখন সময় নতুন করে সেই স্বপ্ন নিয়ে ভাবার। হোক না সেটা অনেক বড় স্বপ্ন, শুধু আজকে ছোট্ট একটি পদক্ষেপ নিন, সেটাকে বাস্তবায়নের।
বিশ্বাস করুন, সেটা হবে।
অনলাইনে কিভাবে কাজ করতে হয় আর আয় করতে হয় আজকে সেই বিষয়েই বলবো।
অনেক কিছুই চাইলেই করা যায় এখানে।
আজকের লেখায়, সেরকম দুটি উপায় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করছি।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

অন্ধকারে চলে সে পাছায় আগুন জালিয়ে। জোনাকি কিভাবে আলো উৎপন্ন করে?


জোনাকির কিছু প্রজাতি কিভাবে এতো আলো উৎপন্ন করে, তা অনেকদিন যাবত রহস্যের অন্তরালেই ছিলও।



জোনাকি, ইংরেজিতে যাকে বলা হয় Firefly. সৃষ্টিকর্তা তাদের দেহাভ্যন্তরে এক রাসায়নিক বিক্রিয়ার ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে তারা নিজ দেহে আলো উৎপন্ন করতে পারে।
মানব আবিষ্কৃত বৈদ্যুতিক বাতি আলোর সাথে তাপ উৎপন্ন করে, যাতে শক্তির অপচয় হয়। কিন্তু, জোনাকির আলো শীতল। তার কারণে শক্তির অপচয় হয় না। ___ এই আশ্চর্য জনক ঘটনা ঘটতেই হবে। কেননা, জোনাকি অন্ধকারে অনবরত যে পরিমাণ আলো উৎপন্ন করতে থাকে, এতে যদি তাপ উৎপন্ন হতো, তবে তার পাছা পুরে ছাই হয়ে যেতো। এতে তার জীবন ধারণ করা সম্ভব হতো না।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

৯ টি উপায়! কিভাবে বুদ্ধিমান বা বিচক্ষণ হবো?

বুদ্ধিমান বা বিচক্ষণ হবার উপায়ঃ 

আমি এতো বোকা কেনও?
কেনও বার বার একই বোকামি করি?

আপনার মনে এরূপ কষ্টদায়ক প্রশ্নের উদয় হয়েছে কি হয়নি, জানা নেই। তবে, আজকের এই লেখনীটি পড়ার পর আপনি হয়তো আপনার অনেক কেনও-এর উত্তর পেয়ে যেতে পারেন। আর আপনার জীবনযাপনে সামান্য পরিবর্তন আনতে পারলে, বুদ্ধিমত্তার প্রতিফলন দেখতে পারবেন।




Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts