pages

pages for foreigner

Career preparation লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Career preparation লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ক্যারিয়ার, পেশা বা জীবিকা নির্ধারণ করা নিয়ে চিন্তিত?, Worried about determining career, occupation or livelihood?

আপনি যদি সঠিক ধারণা না থাকার কারণে নিজের জীবনের ক্যারিয়ার বা পেশা -এর যেটাই বলেন, তা নির্ধারণ করতে না পারেন, তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। মানে যাদের মনে এরকম প্রশ্ন রয়েছে যে, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কি কি পেশা রয়েছে?, যেগুলো এদের চেয়েও সম্মানের, একই সাথে আয়ের দিক দিয়েও সমকক্ষ বা কয়েক গুন এগিয়েও রয়েছে।

অথবা, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে, প্রশিক্ষণ নিলে কোন পেশায় নিযুক্ত হওয়া যাবে?, অথবা আপনার কাঙ্ক্ষিত পেশায় নিযুক্ত হতে কি করতে হবে?, কোথায় যেতে হবে?, কি জানতে হবে? ইত্যাদি।

সুতরাং, পরামর্শ গ্রহণ ও প্রদানে সচেতন হন। সচেতনতার সাথে পেশা, জিবিকা বা ক্যারিয়ার নির্ধারণ/ নির্বাচন করুন। Be aware of accepting and providing advice.

যাদেরকে আপনি অভিজ্ঞ বলে মনে করেন, বা আপনার ওপর যার অধিকার বা দায়িত্ব রয়েছে, অনেক ক্ষেত্রেই তাদের একটি সমস্যা থাকে। আর তা হোলও যখন ব্যাক্তিগত পরামর্শের প্রয়োজন হয়, তখন তারা আপনাকে গঠনমূলক ( ক্রিয়েটিভ বললে বুঝতে পারবেন! ) পরামর্শ দিতে পারেন না। অর্থাৎ, আমরা বেশিরভাগ সময় এমন পরামর্শ দেই, যাতে ঐ ব্যাক্তিটির যার কিনা যথাযথও পরামর্শের প্রয়োজন, তার নিজস্ব চিন্তা-ভাবনার দুয়ার বন্ধ হয়ে যায়। 





অথচ, এক্ষেত্রে পরামর্শ দাতার উচিৎ, যদি তার কাছে পরামর্শ প্রার্থীর জন্য উপযুক্ত পরামর্শ না থাকে, তবে নিঃসংকোচে নিজের অপারগতা স্বীকার করা, এবং ঐ বিষয়ে যার ভালো অভিজ্ঞতা বা ধারণা রয়েছে তার সন্ধান দেয়া। আর যদি সেরকম চেনা জানা কেও না থাকে, তবে তাকে নিরুৎসাহিত করার পরিবর্তে, ঐ বিষয়ে নিজ থেকে আরও সময় নিয়ে ভাবার পরামর্শ দেয়া উচিৎ। 

কিন্তু বাস্তবে, আমরা সব ক্ষেত্রেই পাণ্ডিত্য জাহির করতে পছন্দ করি। অথচ এটা চিন্তা করি না যে, আমাদের এরকম আচরণের ফলে সেই মানুষটির ভবিষ্যৎ সুগঠনের সম্ভাবনা কতটা ক্ষতিগ্রস্থ হতে পারে, অথবা তার জীবনের সেই প্রত্যাশা পূরণের পথে সে কতটা পিছিয়ে যাবে। 

এবার একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে বোধগম্য করার চেষ্টা করি। 

একটি ছেলের ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালো লাগতো। এতে তার ব্যাপক আগ্রহ ছিলও। সে যা কল্পনা করতো, অবিকল তা-ই আঁকতে পাড়ত। ছেলেটির এতো আগ্রহ দেখে, তার বাবা তাকে আরও ভালো ছবি আঁকা শিখাতে শিশু একাডেমীতে ভর্তি করিয়ে দিলো। এই ছোট শিশুটিকে তার বাবা সপ্তাহে যে দুদিন ক্লাস থাকে, তার প্রতিদিন-ই বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ক্লাস করাতে নিয়ে যেতো। কিন্তু একদিন কে যেনও বলেছিলও, ছবি আঁকা বড় ধরণের পাপ। 

আস্তে আস্তে ছেলেটি শৈশব থেকে কৈশোরে পোঁছাল। এখন সে ধর্মীয় বিধানগুলো কিছুটা বুঝতে শুরু করলো। ফলে এটাকে ( ছবি আঁকাকে ) সে একটি অন্যায় হিসেবে দেখতে শুরু করলো। আর আস্তে আস্তে ছবি আঁকার অভ্যাস ছেড়েও দিলো। 

একবার সাঁতার কাটা শিখে ফেললে আর অনুশীলন না করলেও চলে এটা ঠিক। কিন্তু যে তার পছন্দের কাজে লেগে থাকে, সে প্রতিনিয়ত সে বিষয়ে নতুন কলাকৌশল শিখার সৌভাগ্য অর্জন করতে পারে। ফলে সে বিষয়ে সে আরও অভিজ্ঞ হয়ে অন্যদেরকে ছাড়িয়ে যেতে পারে। যেকোনো কাজের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। একবার ভালোভাবে টাইপিং শিখার পর, অনেকদিন বিরতি দিয়ে আবার শুরু করে দেখুন। পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। 

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Create Ebook on Android or PC and Sell to Earn. মোবাইলে বা পিসি তে ই-বুক তৈরি করে সেল করুন।

ইবুক লিখে আয় / create an ebook and earn money.




লিখতে ভালোলাগে? তবে মোবাইলে বা পিসি তে ই-বুক তৈরি করে সেল করুন। বই মানেই বিশাল কিছু না! আপনি চাইলে ৫ পৃষ্ঠায়ও ইবুক লিখতে পারেন।


আপনার লিখার Creativity ( সৃজনশীলতা ) কেমন, তা আমি জানি না। তবে আমি আপনাকে বলে দিতে পাড়বো, লেখকরা তাদের লেখার শক্তি বা আগ্রহ কোথা থেকে পায়। আর এই লিখাকেই ডিজিটাল কন্টেন্ট হিসেবে কিভাবে সেল করা যায়।
এই লিখাটি মনোযোগের সাথে পড়ার পর আপনি ভালো মানের ইবুক তৈরি করে সেল করা শিখবেন। তাই আমি অনুরধ করছি, ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য।


প্রথম অংশে বলবো,

১।কিভাবে আপনার লিখার অভিজ্ঞতা বাড়াবেন, এর পরের অংশে থাকবে,

২। কোন বিষয়ে লিখবেন? 
(যারা কোন বিষয়ে লিখবেন কোনও আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি অসাধারণ কিছু আইডিয়া দিবো ),

৩। কোথায় তৈরি করবেন ইবুক? (হার্ডকপি থেকে সফটকপি)

৪। পেমেনট এর অপশন কিভাবে যুক্ত করবেন?,

৫। কোথায় সেল করবেন, 
( মার্কেট প্লেস তো অনেক, আপনি কোনটি নির্ধারণ করবেন ) ? 

তবে ১, ৩ ও ৫ নম্বর ধাপ শুরুতে এবং ২ ও ৪ নম্বর ধাপ সম্পর্কে আমি সবার শেষে বলবো।  



সোমবার, ১০ আগস্ট, ২০২০

আপনিও পারেন অনলাইনে আয় করতে, ধৈর্য আছে তো? You can also make money online, do you have the patience?

অনলাইনে কাজ করে আয় করুন, শুধু ধৈর্য আর অদম্য চেষ্টার মাধ্যমে Online earning knowledge:  


বর্তমান পরিস্থিতিতে জীবন সংগ্রামে টিকে থাকাটা কারো কারো জন্য এক জীর্ণ ছোট পতঙ্গের মতো, যা কিনা ভেসে যাচ্ছে, স্রোতের টানে, নদীর মোহনায়। অথচ, বেঁচে থাকার শেষ চেষ্টায় হাত পা ছুঁড়ে খুঁজে বেরাচ্ছে কোনও অবলম্বনকে।



বাস্তবিকই অনেক বড় বড় গাছও উপড়ে গেছে। টিকে আছে শুধু জলে বাসকারী আর উভচর প্রাণী রুপী কিছু উদ্যোক্তা।

হয়তো আপনার পুরনো কোনও স্বপ্ন ছিলও, যাকে হারিয়ে ফেলেছেন। এখন সময় নতুন করে সেই স্বপ্ন নিয়ে ভাবার। হোক না সেটা অনেক বড় স্বপ্ন, শুধু আজকে ছোট্ট একটি পদক্ষেপ নিন, সেটাকে বাস্তবায়নের।
বিশ্বাস করুন, সেটা হবে।
অনলাইনে কিভাবে কাজ করতে হয় আর আয় করতে হয় আজকে সেই বিষয়েই বলবো।
অনেক কিছুই চাইলেই করা যায় এখানে।
আজকের লেখায়, সেরকম দুটি উপায় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করছি।

রবিবার, ৯ আগস্ট, ২০২০

ক্যারিয়ার সিদ্ধান্ত, কি করবো, HSC এর পর? Career decision, what to do, after HSC?

Career after HSC এইচ এস সি-এর পর কি করবো? 

শুধু এইচ এস সি কেনও অনার্স পড়ুয়া অধিকাংশ ছাত্র ছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন প্রশ্ন। কেননা, ক্যারিয়ার বলুন, পেশা বলুন আর জীবিকাই বলুন, নিজের জীবনের এই সিদ্ধান্ত নেয়াটা সহজ নয়।



ছাত্রছাত্রীরা ভর্তি ফরম পূরণ করার পরেও দ্বিধায় থাকে যে, এই বিষয়ে পড়া তার জন্য ঠিক হবে কি না। 
এতে তাদের দোষ হয়তো নেই। কারণ, হয়তো এর আগে কখনও কি করবে সে বিষয়ে জানার আগ্রহই হয়নি। অথবা, হলেও জিজ্ঞাসা করেও তারা এমনকি শিক্ষকদের কাছ থেকেও যথার্থ কোনও উত্তর পায়নি। হ্যাঁ, আমাদের কিছু শিক্ষকদেরও এ বিষয়ে যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে।
ছাত্রছাত্রীদের দ্বিধার একটি কারণ উদাহরণ হিসেবে দেখা যাক। 

যেমন- কেবলমাত্র কম্পিউটার বিজ্ঞান নিয়েই বিশ্ববিদ্যালয় গুলোতে ১০ টির উপরে বিষয় রয়েছে, যেমন-  Computer Science & Engineering( CSE ),  Software Engineering, Computer Networking, etc. এখন কোনটা নিয়ে পড়লে ভবিষ্যতে কি করা যাবে? কোন বিষয়টা কোন চাকরিতে কাজে লাগবে? এগুলো তাদেরকে কে বুঝাবে? 

ছাত্রছাত্রীরা হয়তো জিজ্ঞেস করতে গেলেও ভাবে, অন্যরা ভাববে আমি কিছুই জানিনা। অথচ, তার আশেপাশের অনেকেই তেমন কিছু জানে না। মনে রাখবে, জানতে চাওয়াটাই গৌরবের। জানতে না চাওয়াটা বোকামি। 

তবে, দামী কথা হোলও, যেহেতু তুমি সিদ্ধান্ত হীনতায় ভুগছও, তাই বলবো, এ বিষয়ে নিজে হাজার বার দেখে শুনে বুঝে, প্রয়োজনে অনলাইনে পছন্দের ক্যারিয়ার সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করো। তা না হলে, অনেক গুলো বছরের সাথে অনেক সুযোগ নষ্ট হতে পারে। অথবা এমন কিছু করতে হবে যা তোমার ভালো লাগে না। পছন্দের কাজ যত কষ্টের-ই হোক নিজ থেকে করার একটা উৎসাহ থাকে। 

স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তোমাকেই, তাই অন্য কারো স্বপ্ন দেখানো কথার ভেল্কিবাজিতে পরে জীবনের সময় আর সুযোগ নষ্ট করো না। 

ডাক্তার বা ইঞ্জিনিয়ার এর টাইটেল গুলোকেই বড় করে দেখো না। যদি না তোমার কাছে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন- পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান চেষ্টা করেও ভালো না লাগে। 

Featured Post

৪টি কাজে মন হবে শান্ত, কোনও আসক্তির মাধ্যমে নয়।

আশা করি সৃষ্টিকর্তার অসীম করুণায় আপনি সম্পূর্ণ ভালোই আছেন।  আজকের বিষয়টি সম্পূর্ণ মানসিক।  আপনি অবশ্যই কোনও না কোনও ডিভাইস যেমন স্মার্ট...

Popular Posts